ইলিশ কথা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩০

যাচ্ছে চলে জলের তলে

দলছুট এক ইলিশ,

চোয়াল খুলে বোয়াল বলে,

বল তো কোথায় ছিলিস?

রৌদ্র যখন ওঠে

বলছি বটে ঠিক

তোদের ঝাঁকটা ছোটে

করে তা ঝিকমিক।

রূপে, গন্ধে সেরা

সেই সঙ্গে স্বাদে

তাই তো খোঁজে ডেরা

জাতীয় কি সাধে?

 

ইলিশ বলে ভাই,

নেই তো রেষারেষি,

সবার ইলিশ চাই

তাইতো ঝুঁকি বেশি।