দীঘিনালা (খাগড়াছড়ি) সংবাদদাতা
বেসরকারি মাধ্যমিক (এমপিওভুক্ত) সহকারী শিক্ষক সমিতির দীঘিনালা উপজেলা কমিটি গঠিত হয়েছে। শুক্রবার সকালে দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত উপজেলার সকল শিক্ষকের সমন্বয়ে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি প্রতিমঙ্গল চাকমা, সম্পাদক চঞ্চল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক ত্রিনয়ন চাকমা মনোনীত হয়।
খাগড়াছড়ি সদর কমিটির সাংগঠনিক সম্পাদক কাঞ্চন চৌধুরীর উপস্থাপনায় দীঘিনালায় বেসরকারি মাধ্যমিক এমপিওভুক্ত সহকারী শিক্ষক সমিতি গঠনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন- জেলা কমিটির সভাপতি অমরেন্দ্র চাকমা, সম্পাদক তমাল তরুণ দাশ, সদর উপজেলা কমিটির সম্পাদক শোয়েবুর রহমান, মহিলা সম্পাদিকা ননিকা চাকমা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষক শিবু চন্দ্র দে, মাহবুব আলম, আক্কাছ আলী, ভোলানাথ বিশ্বাস, অনজন চাকমা, শংকর দে।
