মাস্কের ভেতর ঠোঁটভর্তি চুমু, জীবনের গান
লোকটা সান্টাক্লজের মতো ঘুরছে শহরে
বিষণ্ন পৃথিবী ঘাড় কাত করে দেখে নিচ্ছে
ঝুলবারান্দার চোখ, সন্দেহের তির ঝাঁঝরা করে দিচ্ছে আনন্দের অবয়ব
ঘর আর বাহিরের মাঝখানে
স্বস্তি ঝুলে আছে বিদ্যুতের তারে দৃশ্যত বাদুড়
মূলত কোথাও সান্টাক্লজ নেই আজ
একশ্রেণির ডোনাল্ড ট্রাম্পে ভরেছে পৃথিবী
