ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে ডাউটিয়া নামক স্থানে বাস-পিকআপ মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ইব্রাহিম নামে একজন মারা গেছেন। বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এ কর্মরত ছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরে। কাজ শেষে পশ্চিম দিক থেকে ধামরাইয়ে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন।
জে লাইন পরিবহনের আরিচামুখী একটি যাত্রীবাহী বাস, ঢাকামুখী একটি পিকআপ ও ধামরাইমুখী মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ইব্রাহিম। পিকআপে থাকা চারজন আহত হয়েছেন বলে জানা যায়।
ইত্তেফাক/জেডএইচ
