স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীর গোদাগাড়ীতে অটোরিকশার চালক জসিম উদ্দিন জয়ের হত্যা মামলার আসামি আরেক জসিমের মহানগরীর মুরগির খামারে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে নগরীর শেখপাড়ায় আসামি জসিমের মুরগির খামারে অগ্নিসংযোগ করা হয়।
জানা যায়, নিখোঁজের তিনদিন পর গত বুধবার রাতে গোদাগাড়ী উপজেলা থেকে অটোচালক জয়ের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে জসিম ও সুমনকে গ্রেফতার করে।
এদিকে অটোচালক জসিম উদ্দিন জয়ের হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে নগরীর নওদাপাড়া আমচত্বরে মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী আসামি জসিমের মুরগির খামারে আগুন দেয়। স্থানীয় গোলাম মোস্তফার সভাপতিত্বে মানববন্ধনে জয়ের খুনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন- রাসিক কাউন্সিলর সাহাদত হোসেন শাহু, শাহ্ মখদুম থানা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মিজানুর রহমান টুকু, ব্যবসায়ী মর্শিদুল ইসলাম, স্বপন হোসেন, আব্দুল লতিফ, শহিদুল ইসলাম প্রমুখ।
