রাশিয়ার দুই কূটনীতিককে বহিস্কার করল বুলগেরিয়া

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৬

গোয়েন্দাবৃত্তির অভিযোগে রাশিয়ার দুই জন কূটনীতিককে বহিস্কার করেছে বুলগেরিয়া। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। খবর অ্যাসোসিয়েটেড প্রেস’র (এপি)।

বুলগেরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোফিয়াতে অবস্থিত রুশ দূতাবাসকে রাষ্ট্রীয়ভাবে বরখাস্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। এই দুই কূটনীতিককে ৭২ ঘণ্টার মধ্যে বুলগেরিয়া ছাড়তে হবে। এর আগে বুধবার বুলগেরিয়ার প্রসিকিউশন এক বিবৃতিতে জানায়, প্রাক-বিচার তদন্তে গত চার বছরে দুই রুশ নাগরিক গোয়েন্দা তত্পরতায় লিপ্ত ছিলেন এবং সেনাবাহিনীকে আধুনিকীকরণের তথ্য সংগ্রহের চেষ্টা করেছেন বলে প্রমাণিত হয়েছে।