২১ সন্তানের মা-বাবা হয়ে রেকর্ড গড়লেন রেডফোর্ড দম্পতি

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২১:০২

 

যুক্তরাজ্যের দম্পতি সু এবং নোয়েল রেডফোর্ড। অদ্ভুত এক ব্যাপারে রেকর্ড গড়ে ফেলেছেন তারা। যুক্তরাজ্যের সব থেকে বড় পরিবার হিসেবে এখন গণ্য হচ্ছে রেডফোর্ড পরিবার। ইতোমধ্যেই ২১টি সন্তানের জন্ম দিয়ে ফেলেছেন এই দম্পতি। সু এবং নোয়েলের এই কীর্তি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। মিশ্র প্রতিক্রিয়া জুটেছে নেটিজেনদের কাছ থেকে। কেউ কেউ তাদের প্রশংসা করলেও— তার পাশাপাশি জুটেছে ‘অপরাধী’ আখ্যাও। -খবর আনন্দবাজার পত্রিকা

এই দম্পতি জানিয়েছন, ১৩ বছর বয়সেই প্রথম মাতৃত্বের স্বাদ পান সু। তার স্বামী নোয়েলের বয়স তখন মাত্র ১৮। এরপর ২০০৮ সালের মধ্যেই ১৩টি সন্তানের জন্ম দেন তারা! নোয়েল রেডফোর্ড পেশায় একজন বেকারি ব্যবসায়ী। সমপ্রতি তাদের নিয়ে করা একটি ভিডিও ডকুমেন্টারি দেখানো হয় যুক্তরাজ্যের টেলিভিশনে। তারপরেই প্রবলভাবে আলোচনা শুরু হয় এই ব্রিটিশ দম্পতিকে ঘিরে। কিছু কিছু দর্শক মাত্র ১৩ বছর বয়সেই মা হওয়ার জন্য সমালোচনাও করেন সু’য়ের। এতগুলো সন্তানকে কীভাবে সময় দিয়েছেন তারা, সেই নিয়েও প্রশ্ন তোলেন অনেকেই।