পশ্চিমের জেলাগুলোতে পানির দামে সবজি বিক্রি
ভ্রাম্যমাণ প্রতিনিধি
পশ্চিমের জেলাগুলোতে সবজির ব্যাপক দরপতনে চাষির মাথায় হাত। পানির দামে বিক্রি হচ্ছে বাধাকপি, ফুলকপি, শিম ও পালংশাক। আর ব্াধাকপি গোখাদ্য হিসাবে ব্যবহার হচ্ছে। পশ্চিমের যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা দেশের অন্যতম সবজি উত্পাদনকারী এলাকা।
সারা বছর ধরে এ এলকায় বিভিন্ন ধরনের সবজি উত্পাদন হয়ে থাকে। এখন শীতকালীন সবজির ভরা মৌসুম চলছে। এবার পশ্চিমের ৬ জেলায় ৫০ হাজার হেক্টর জমিতে শীকালীন সবজির চাষ হয়েছে। এখনও মাঠে মাঠে প্রচুর ফুলকপি ও বাঁধাকপি রয়েছে। বাঁধাকপি ১-২ টাকা পিস, ওলকপি কপি ৩-৪ টাকা কেজি ও ফুলকপি ৫ - ৬ টাকা, সিম প্রতি কেজি ৬ টাকা বিক্রি হয়। আর পালংশাক এক’শ টাকা মণ দরে বিক্রি হয়। এতে চাষিদের লোকসান হচ্ছে।
