সদরপুরে গতকাল শুক্রবার সকালে কোভিড-১৯ পরিস্থিতি পর্যবেক্ষণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি ও বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনার যুগ্মসচিব উম্মে সালমা তানজিয়া। পর্যবেক্ষণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলনকক্ষে ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমানের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। এ সময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. ফরিদ হোসেন মিয়া এবং এমও (এমবিপিসি) ডা. দেওয়ান মেহেদী হাসান। আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুল রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মাদ ওমর ফয়সল। এ সময় সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন প্রধান অতিথি।
