অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচ শ্রমিককে দণ্ড

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২১:১১

সুজানগরের পদ্মা নদীতে শুক্রবার অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে পাঁচ জন বালু শ্রমিককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো আতাউর রহমান, শামীম হোসেন, বক্কার প্রামাণিক, সবুজ প্রামাণিক ও তরিকুল ইসলাম।  সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোপন সংবাদের ভিত্তিতে সুজানগর থানা পুলিশের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা ও ঐ পাঁচ বালু শ্রমিককে গ্রেফতার করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রওশন আলী ঐ দণ্ড দেন।