গাধাই যখন মহামূল্যবান

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২১:২১

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে জ্বালানির উচ্চদাম বিবেচনায় পণ্য এবং পানি পরিবহনের জন্য গাধা এখন মহামূল্যবান। বর্তমানে জ্বালানি তেল উত্পাদনকারী দেশটিতে তেলের দাম নাগালের বাইরে। তাছাড়া অনেক সময় চাহিদা অনুযায়ী পাওয়াও যায় না। এদিকে জীবনযাপনের ব্যয়ও অনেক বেড়েছে। ফলে মানুষের মধ্যে গাধার চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। বর্তমানে ইয়েমেনে প্রতি লিটার জ্বালানি তেলের দাম প্রায় ১ ডলার। যেখানে এক জন শিক্ষকের মাসিক আয় ২৫ ডলারের মতো। আর গাধার খাবার খরচ অনেক কম। ইয়েমেনে একটি গাধার দাম ৭০ হাজার থেকে ৮০ হাজার রিয়াল।