গৌরীপুরে আলু উত্তোলন নিয়ে বিরোধে একজন খুন আহত তিন

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২১:৩৯

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

গৌরীপুরে জমি থেকে আলু উত্তোলনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ইদ্রিস আলীর হামলার পাঁচদিন পর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন।

গত ৪ জানুয়ারি জমি থেকে আলু উত্তোলনকে কেন্দ্র করে উপজেলার সহনাটি ইউনিয়নের টেঙাপাড়া গ্রামের শফিকুল ইসলাম ফারুকের পরিবারের সদস্যদের বাড়িতে হামলা করে প্রতিপক্ষ আব্দুল কাদিরের লোকজন। হামলার সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের সাহায্যে প্রতিপক্ষ ফারুকের ভাই হাদিস মিয়ার চোখ জখম, ইদ্রিস আলীর দু’পা, ডান হাত, আজিজুল হাকিমের দু’হাত ও  আহমেদ কাজলের বাম হাত ভেঙে দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার ইদ্রিস আলী চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হামলার ঘটনায় ১৭ জনকে আসামি করে মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে।