জামালপুরের মাদারগঞ্জ উপজেলা কড়ইচড়া ও গুনারীতলা ইউনিয়নের ও পৌরসভার বালিজুড়ি, ঘুঘুমারী, বাকুরচরসহ আশপাশের কয়েকটি গ্রামে কয়েক মিনিটের টর্নেডো তাণ্ডবে শতাধিক বাড়ি-ঘর বিধস্ত ও কয়েকশ গাছপালা উপড়ে পড়ে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
জেলা পরিষদ সদস্য মোশারফ হোসেন বাদল খবরটি নিশ্চত করে জানান, শুক্রবার নামাজের পর হঠাৎ ঝড়ের তাণ্ডবে বাড়ি-ঘরসহ গাছপালা উপড়ে যায়। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি।
এদিকে ঝড়ের পর মাদারগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
ইত্তেফাক/কেকে
