মিঠাপুকুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ০৫:৪১

রংপুরের মিঠাপুকুরে ছিড়ে যাওয়া বৈদ্যুতিক তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে গোফফার মিয়া (৬৫) নামে এক ব্যবসায়ীর মত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত গোফফার মিয়া ইমাদপুর ইউনিয়নের তেঁতুলিয়া ফরিদপুর গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় গোফফার মিয়া বাড়ির পাশে তার নিজের পুকুরে লাগানো মাছের খামারে ছিড়ে যাওয়া বৈদ্যুতিক তার জোড়া দিচ্ছিলেন। এসময় অসাবধানতাবসত বৈদ্যুুতিক তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন পুকুর থেকে ওই ব্যবাসায়ীর মরদেহ উদ্ধার করে। ইমাদপুর ইউপি চেয়ারম্যান আফছার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/কেকে