আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার ---------------প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২১:৪২

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। এ সরকারের আমলেই শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছে। চিলমারী উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই শিক্ষকদের সম্মান করেছেন। এরপর সম্মান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম, অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল উলিপুর আল মাহমুদ হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মর্জিনা বেগম জেলী, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মাহফুজার রহমান সরকার, উপজেলা প্রকৌশলী মোঃ আজিজার রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, চিলমারী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এসএম নুরুল আমিন সরকার প্রমুখ। প্রতিমন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা মানুষ গড়ার কারিগর। আমি আপনাদের সহযোগিতা চাই। পরে প্রতিমন্ত্রী স্থানীয় আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে সকালে প্রতিমন্ত্রী চিলমারী পৌঁছলে জেলা পরিষদ ডাক বাংলোয় তাকে গার্ড অব অনার দিয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।