মেলান্দহের বারইপাড়ায় শুক্রবার বিকেলে নাট মন্দির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমপি আলহাজ মির্জা আজম এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি আশুতোষ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, পৌরমেয়র আলহাজ শফিক জাহেদী রবিন, সাবেক মেয়র হাজী দিদার পাশা, মাদারগঞ্জ পৌরমেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, উপজেলা প্রকৌশলী আব্দুল মাজেদ, মেলান্দহ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মো: জিন্নাহ মিয়া, উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ডা. ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হারান চন্দ্র দাস, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি সুশান্ত চন্দ্র নাহা, যুবলীগ নেতা তপন চন্দ্র ধর ও মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক সন্তোষ কুমার গৌড় প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম খান, বঙ্গবন্ধু কলেজে অধ্যক্ষ শফিউল আলম স্বপন, হাজরাবাড়ি সিরাজুল হক কলেজের উপাধ্যক্ষ আ: আজিজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আশরাফ হোসেন লিচু, বিআরডিবির চেয়ারম্যান মনিরুজ্জামান জুয়েল, পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী, সহ-সভাপতি মামুন পারভেজ মুকুল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হেলাল, যুবলীগ সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ, ক্রীড়া সংস্থার সম্পাদক আতাউর রহমান মানিক, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম আল আমিন, পলাশ দাস, স্বপন কর্মকার (বিষু), পিন্টু কর্মকারসহ আরো অনেকেই।
ইত্তেফাক/আরকেজি
