ইরানে আরও ৩ হাজার ২০৪ করোনা রোগী শনাক্ত

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২০:১৭

ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় নতুন করে তিন হাজার ২০৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন চার লাখ ৪৩ হাজার ৮৬ জন।

শনিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি এসব তথ্য জানিয়েছেন। তার দেওয়া তথ্যমতে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৭২ জন। এ নিয়ে এ পর্যন্ত ইরানে করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা ২৫ হাজার ৩৯৪ জনে পৌঁছেছে। 

সিমা সাদাত লারি আরও জানিয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে তিন লাখ ৭২ হাজার ৫১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

আরও পড়ুন: বাবরি মসজিদের পর এবার ঈদগাহ সরানোর দাবিতে মামলা

এদিকে, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন  তিন কোটি ২০ লাখের বেশি মানুষ। আর বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন অন্তত নয় লাখ ৯৪ হাজার ব্যক্তি। পার্সটুডে।

ইত্তেফাক/আরআই