ইউনিয়ন পে ডেবিট ও প্রিপেইড কার্ড চালু করেছে ইস্টার্ন ব্যাংক

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৪২

বাংলাদেশে প্রথমবারের মতো দ্বৈত কারেন্সি ইউনিয়ন পে-ডেবিট ও প্রিপেইড কার্ড চালু করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। এই কার্ডের বাত্সরিক ট্রাভেল কোটা লিমিট ১২ হাজার মার্কিন ডলার। দ্বৈত কারেন্সি কার্ডগুলো দেশে ও দেশের বাইরে ব্যবহার করা যাবে। ইকর্মাসের জন্যও নতুন কার্ডগুলো ব্যবহারযোগ্য। ইবিএল ব্যবস্থাপনা পরিচালনা ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এ প্রসঙ্গে বলেন, কার্ডধারীরা ইউনিয়ন পে কর্তৃক প্রদত্ত বিভিন্ন সুবিধা ও অফারের পাশাপাশি নিয়মিত ইবিএল ডেবিট ও প্রিপেইড কার্ডের বিভিন্ন সুবিধাও ভোগ করবেন। ইউনিয়ন পে ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়া শাখার প্রধান আশুতোষ আগারওয়াল বলেন, নিজস্ব পেমেন্ট প্রযুক্তি ও নেটওর্য়াকের ওপর ভিত্তি করে ইউনিয়ন পে বাংলাদেশি গ্রাহকদের আরো উন্নত ও উদ্ভাবনী সেবা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গেও সহযোগিতা করতে আগ্রহী। সব ইবিএল, এটিএম ও পিওএস টার্মিনালে নতুন এই ডেবিট ও প্রিপেইড কার্ড ব্যবহার করা যাবে। —প্রেস বিজ্ঞপ্তি