রূপগঞ্জে লোকনাথ মন্দিরে প্রদীপ প্রজ্বালন

আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ০০:৪০

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া শ্রী শ্রী লোকনাথ মন্দিরে গতকাল বুধবার সন্ধ্যায় ভগবানের চরণে প্রদীপ দান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মন্দির কমিটি ও স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের উদ্যোগে ঘৃত প্রদীপ প্রজ্বালন করে ভগবানকে আরতি নিবেদনের মাধ্যমে এ কর্মসূচি উদযাপন করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন ইসকন মন্দিরের ব্রহ্মচারী পুত্রগোপাল দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিংরাব ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রী হংসকৃষ্ণ দাস। বক্তব্য রাখেন শ্রী লক্ষ্মী নারায়ণ সাহা, সুমল সাহা, নেপাল চন্দ্র পাল, দিগেন বিশ্বাস, অরুণ মিত্র, রিপন চন্দ্র পাল, নারায়ণ দাস, ডা. পরিমল, মদন সাহা, শংকর সরকার, সতেন্দ্র সরকার, শংকর মিত্র প্রমুখ।