সৈয়দপুরে টিভিতে ডিশলাইনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে সবুজ (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সে সৈয়দপুরের হাজারীহাট স্কুল ও কলেজের একাদশ শ্রেণির ছাত্র। শুক্রবার সন্ধ্যায় উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর গ্রামের সানুর ছেলে সবুজ বাড়িতে টেলিভিশনে ডিশলাইনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খাতামধুপুর ইউপি চেয়ারম্যান জুয়েল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে শুক্রবার দুপুরে সৈয়দপুরের বাঙালিপুরে বজ পাতে সালাউদ্দিন আহমেদ (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত সালাউদ্দিন পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম নুর ইসলামের ছেলে। সে বাঙালিপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। বাঙালিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনোবেশ চন্দ্র বাগচি বলেন, বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ পাত হলে ঘটনাস্থলে মারা যায় সালাউদ্দিন।
