গাজীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৭ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশ হয়েছে। সারাদেশের ১ হাজার ৮১৫টি কলেজের মোট ৬৯৩টি কেন্দ্রে ২ লাখ ২২ হাজার ৩৯২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরীক্ষায় গড় উত্তীর্ণের হার শতকরা ৯৪ দশমিক ২৭ ভাগ। পরীক্ষার্থীর ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/results) থেকে এবং যে কোনো মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে nu<space> ফরম <space> roll. No লিখে ১৬২২২ নম্বরে Send করে ফল পাওয়া যাবে । বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্র এ তথ্য জানিয়েছে।
