‘বঙ্গরত্ন শেখ হাসিনার আস্থার কারণেই এই নিরঙ্কুশ বিজয়’

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২১:৫০

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় সংসদের সাবেক হুইপ ও রেডক্রিসেন্টের সাবেক চেয়ারম্যান শহিদুল হক জামাল বলেছেন, দেশের উন্নয়ন-অগ্রযাত্রার ধারাবাহিকতা রক্ষার স্বার্থে এবং বঙ্গরত্ন শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের প্রতি আস্থার কারণেই ভোটাররা এবার মহাজোটকে নিরঙ্কুশ বিজয় দিয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি নিশ্চয়ই তার বাবা-মায়েরও দোয়া রয়েছে। যার কারণে রেকর্ড গড়ে টানা তৃতীয়বার এবং এ পর্যন্ত চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পেরেছেন তিনি। গত বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় শহিদুল হক জামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাকেও অভিনন্দন জানান। এছাড়া নতুন মন্ত্রিসভাকেও অভিনন্দন জানান তিনি।