চট্টগ্রাম অফিস
বন্দর নগরীর পাঠানটুলী এলাকায় অভিযান চালিয়ে ৩শ বোতল ফেনসিডিলসহ মোঃ ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় ফেনসিডিল পরিবহনে ব্যবহূত একটি ট্রাকও জব্দ করা হয়। গতকাল শুক্রবার ভোরে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মোঃ মাশকুর রহমান। আটক ইসলাম পাঠানটুলী এলাকার মোঃ শফির ছেলে। র্যাব কর্মকর্তা মাশকুর রহমান জানান, আটক ইসলাম মাদক ব্যবসার সাড়ে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
