হাফেজ মুক্তার হোসেন, বয়স ২৫। তিন মাস যাবত্ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে অধ্যাপক ড:রফিজ উদ্দিনের তত্ত্বাবধানে মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিত্সাধীন। তিনি সামান্য বেতনের হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। ছেলের চিকিত্সার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন তার বাবা। বর্তমান ঠিকানা:২১২/১, নিকুঞ্জ, খিলখেত, ঢাকা। স্থায়ী ঠিকানা:১৪২/২, দক্ষিণ খুলশি, চট্টগ্রাম। সাহায্য পাঠাবার ঠিকানা:আসিফ হোসাইন, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিঃ, সঞ্চয়ী হিসাব নং:২০৫০১৩৬৬৭০০১৭০৯০৭, যোগাযোগ:০১৯৭০৪৩৪৫৩৩ (বিকাশ ও ডাচ বাংলা রকেট)।
জুলেখা পারভিন
জুলেখা পারভিন, বয়স ৫ বছর, সে একটি মহিলা মাদ্রাসার হিফজ বিভাগের মেধাবী ছাত্রী। বর্তমান ঠিকানা: ৭০, রোড নং-২, বড় মগবাজার, ঢাকা। স্থায়ী ঠিকানা:গ্রাম-উথরি, পোস্ট:গফরগাঁও, থানা: গফরগাঁও, জেলা: ময়মনসিংহ। দীর্ঘ তিন মাস যাবত্ সে কিডনি রোগে আক্রান্ত। তাকে নিয়মিত ডায়ালিসিস করানো হচ্ছে, প্রতি সপ্তাহে ডায়ালিসিস এর পিছনে ১০-১২ হাজার টাকা ব্যয় হয়। বর্তমানে অধ্যাপক ড. হারুনুর রশিদের তত্ত্বাবধানে ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে চিকিত্সাধীন। জরুরি ভিত্তিতে তার একটি কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন, যার জন্য দরকার প্রায় ছয় লাখ টাকা। সে ৬ মাসের গর্ভে থাকাকালীন অবস্থাতেই তারা বাবা সড়ক দুর্ঘটনায় মারা যায়। তার মা মহিলা মাদ্রাসার শিক্ষক। টাকার অভাবে মেয়ের চিকিত্সা ঠিকমতো করানো সম্ভব হচ্ছে না। তার মা খাদিজা পারভিন মেয়ের চিকিত্সার জন্য সাহায্যপ্রার্থী। সাহায্য পাঠানোর ঠিকানা:খাদিজা পারভিন, ডাচ বাংলা ব্যাংক লিঃ, সঞ্চয়ী হিসাব নং:২২৭১৫১০২৩৫৬০, তেজগাঁও শাখা, যোগাযোগ: ০১৯০৯০৩৯০৯৭ (বিকাশ)।
