ফরিদুল ইসলাম
অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা ফরিদুল ইসলাম (৭৫) গত বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি নাটোরের লালপুরের রামকৃষ্ণপুর গ্রামের মরহুম রমজান আলী মণ্ডলের ছেলে। গতকাল শুক্রবার বালিতিতা ইসলামপুর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তার কফিনে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি প্রমুখ।
