কালিয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২১:১৯

কালিয়া (নড়াইল) সংবাদদাতা

কালিয়ার পিরোলী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামের আরিফ খন্দকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আরিফ খন্দকার জামরিলডাঙ্গা গ্রামের নুরু খন্দকারের ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জামরিল ডাঙ্গা বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা আরিফ খন্দকারকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।