করোনা ভাইরাসের প্রকোপ কমনি। অথচ জনগণের মধ্যে নেই সচেতনতা। বিশেষ করে, হাট-বাজারগুলোতে দেখা যাচ্ছে মানুষ স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অবাধে চলাফেরা করছে। মাস্ক পারধানে অনীহা। নেই হ্যান্ডস্যানিটাইজারের ব্যবহার। মুখের মাস্ক গলায়, কানে কিংবা থুঁতনিতে ঝুলছে। জন্স হপকিনস বিশ্ববিদ্যালয়ের মতে, বাংলাদেশ আক্রান্তের দিক থেকে বিশ্বে ১৫তম এবং মৃত্যুহারের দিক থেকে বিশ্বে ২৯তম। পুরুষরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এবং সংক্রমণের হার ৬৯ শতাংশ। বাজারে প্রয়োজনীয় কেনাকাটা করতে হয় পুরুষদেরই বেশি। যদিও কোভিড-১৯ পরীক্ষার সংখ্যা দিন দিন কমছে, কিন্তু মৃত্যু কমছে না। তারপরও সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। সর্বোপরি বলা যায়, বাজারে যেন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করে— এ ব্যাপারে প্রশাসনকে কঠোর নজরদারি প্রয়োজন। সচেতনতার মাধ্যমেই করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকা সম্ভব হবে বলে মনে করি।
মু. আকিব হোসাইন
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ
