গুলশানে সড়ক দুর্ঘটনায় ডিএনসিসির গাড়ি চালক নিহত

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২১:৫৯

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর গুলশান নতুনবাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) গাড়ি চালক সজিব (২২) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। নিহত সজিব ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কমলপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। সজিব পূর্ব বাড্ডা ডিআইটি প্রজেক্টের পূর্ব পাশের সিটি করপোরেশন স্টাফ কোয়ার্টারে বাস করতেন।