কালীগঞ্জে ময়েজউদ্দিনের শাহাদতবার্ষিকী পালিত

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২১:৪২

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের কালীগঞ্জে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শহিদ ময়েজউদ্দিনের ৩৬তম শাহাদতবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। রবিবার দিনব্যাপী কালীগঞ্জ উপজেলা, পৌর এবং ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নানা কর্মসূচি পালন করেছে। স্থানীয় এই অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি ছিলেন শহিদ ময়েজউদ্দিনের কন্যা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।