দীর্ঘমেয়াদে ওমিপ্রাজল গ্রুপের ওষুধ সেবন বিপজ্জনক

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২১:৫৯

ডা. সঞ্চিতা বর্মন

পেটে গ্যাস, বমি ভাব, পেট ফুলে ওঠা বা চিনচিন করে ব্যথা করা এমন সমস্যা হলেই আমরা ওমিপ্রাজল জাতীয় ওষুধ অথবা অ্যাসিডিটির সিরাপ খেয়ে থাকি। এতে খানিকটা আরাম পাওয়া যায় বলে অনেকেই আছেন যারা প্রতিদিনই ওমিপ্রাজল জাতীয় ওষুধ খেয়ে থাকেন। কিন্তু বছরের পর বছর এই জাতীয় ওষুধ সেবন করা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক।

এতে পাকস্থলীর পিএইচ পরিবর্তন হয়ে যায়। ফলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে, রক্তশূন্যতা দেখা দিতে পারে। যদি গ্যাস্ট্রিকের সমস্যা সব সময় থাকে তবে চিকিত্সকের পরামর্শ নিতে হবে। খাবার প্রস্তুত, পরিবেশন ও খাওয়ার সময় স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে হবে। খাবার প্রস্তুত ও খাবার আগে হাত ধুতে হবে। ব্যথা হলেই সঙ্গে সঙ্গে ব্যথার ওষুধ চিকিত্সকের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয়। এই সকল ওষুধ পেপটিক আলসারের সমস্যা বাড়ায়। গ্যাস্ট্রিকের সমস্যার সাধারণ উপসর্গগুলো পাকস্থলী ক্যান্সারের উপসর্গ। তাই সমস্যা দীর্ঘমেয়াদি হলে পরীক্ষা-নিরীক্ষা করা উচিত।

লেখক: ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ