উলিপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই 

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৯

উলিপুরে বাদশা মিয়া (৫০) নামে এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের যমুনা মাশানকুড়ার একটি ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের ডাকুয়া পাড়া গ্রামের ওসমান আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বাদশা মিয়া গত রবিবার বাড়ি থেকে তার অটোরিকশা নিয়ে বের হলে রাতে আর বাড়ি ফেরেনি। পরে সোমবার সকালে পাশের দূর্গাপুর ইউনিয়নের যমুনা মাশানকুড়ার একটি ধান ক্ষেতে লাশ পড়ে থাকার খবর পেয়ে স্বজনরা বাদশা মিয়ার লাশ শনাক্ত করেন। স্বজনদের দাবি বাদশাকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে। উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি