সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় হাতেনাতে আটক ৩

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৫

সুন্দরবনে বিষ (কীটনাশক) দিয়ে মাছ ধরার সময় তিন দুর্বৃত্তকে আটক করেছে বনবিভাগ। এ সময় জব্দ করা হয়েছে বিষ দিয়ে মারা মাছ, বিষের বোতল ও একটি ডিঙ্গি নৌকা। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলো-বেল্লাল ঢালী (৪০), মাসুম ঢালী (৪২) ও মনিরুল ঢালী (৩৯)। তাদের বাড়ি খুলনার দাকোপ উপজেলার উত্তর কালাবগী গ্রামে। 

করমজল পর্যটন কেন্দ্রের ইনচার্জ মো. আজাদ কবির জানান, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বনাঞ্চলে অভিযান চালানো হয়। এ সময় অভিযানকারীরা ওই এলাকা থেকে বিষ দিয়ে মাছ ধরার সময় হাতেনাতে তিন বিষ দস্যুকে আটক করে। 

আরও পড়ুন: সীতাকুণ্ড পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মেজবাহ উদ্দীনের সাংবাদিকদের সাথে মত বিনিময়

তিনি আরও জানান, পরবর্তীতে তাদের কাছ থেকে জব্দ করা হয় ১২ কেজি বিষ মিশ্রিত মাছ, একটি বিষের বোতল, দুইটি দা, একটি করাত, একটি প্লাস, একটি নৌকা ও তিনটি বৈঠা। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর সকালেই খুলনা আদালতে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/এএএম