এই সময়ের ছড়া

জুটবে কবে

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২০:০০

পাখির গানে

অলিক টানে

দিক

ছুটবে পিছু

ভাবনা কিছু

ঠিক।

 

জুটবে কবে

আবার তবে

সব

আশায় জাতি

জ্বালবে বাতি

ধব!

 

নতুন করে

সময় ধরে

চল

হতাশ যাবে

প্রাণ যে পাবে

জল।