রঙ বাংলাদেশ’র শারদ সংগ্রহ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২০:০৪

 

এই মহামারির কাল আমাদের জন্য নতুন এক অভিজ্ঞতা। সময়ের সাথে সাথে আমাদের জীবনযাপনে অনেক কিছুই পরিবর্তিত হয়েছে। আর ক’দিন পরেই বাঙালি মেতে উঠবে শারদীয় উত্সবে। প্রতিকূল এই সময়ে সেভাবে না হলেও সাধ্যের ভেতর পূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চায় ‘রঙ বাংলাদেশ’। 

প্রতিবারের মতো নজরকাড়া সংগ্রহ নিয়ে রঙ বাংলাদেশ’র শারদ সংগ্রহ অন্য সবার চেয়ে আলাদা। দারুণ সমৃদ্ধ এই সংগ্রহ কেবল বড়দের নয়, ছোটদেরও। প্রতিটি উপলক্ষে আমাদের শ্রদ্ধাভাজন অগ্রজ ও ছোটদের পোশাককে সমান গুরুত্ব দিয়ে থাকে বলেই সংগ্রহও হয় বিশেষভাবে আকর্ষণীয়।

রঙ বাংলাদেশ সবসময়েই বিভিন্ন থিমেই সংগ্রহ সাজিয়ে থাকে। এবারও সেই ধারা অব্যাহত রাখা হয়েছে। শারদীয় আয়োজনকে অনিন্দ্য সুন্দর করতে থিম হিসাবে বেছে নেওয়া হয়েছে আল্পনা,শতরঞ্জি ও মানডালা।

এবারের শারদ কালেকশন তৈরি করা হয়েছে আরামদায়ক কাপড়ে। মূলত তাঁতে বোনা সুতি কাপড়, লিলেন, কটন, হাফসিল্ক। এবার মূল রঙ হিসাবে বেছে নিয়েছে সাদা, অফ হোয়াইট, লাল, নীল, মেজেন্টা, গোল্ডেন, তামা ও অরেঞ্জ। পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, টাইডাই , মেশিন এ্যামব্রয়ডারি, হাতের কাজ ইত্যাদি। শারদ সংগ্রহে সকল বয়সের সবার জন্যে রয়েছে বিভিন্ন ধরনের অনন্য ডিজাইনের পোশাক— শাড়ি, থ্রি-পিস, কামিজ, স্কার্ট টপস, ফ্রক, ব্লাউজ, ওড়না, আনস্ট্রিচ ড্রেস, পাঞ্জাবি, কাতুয়া, টি-শার্ট, শার্ট, ধূতি ইত্যাদি। বিশেষ ম্যাচিং পোশাক রয়েছে পরিবার ও যুগলদের জন্যে।

আরো রয়েছে জুয়েলারী, মেয়েদের

শারদ উত্সবের পূজোর পোশাক অনলাইনে কিনতে এবং হোম ডেলিভারি সুবিধা পেতে ভিজিট করুন www.rang-bd.com