পাবনার ঈশ্বরদী প্রেসক্লাবের আজীবন সদস্য নবনির্বাচিত মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস এমপিকে উদ্দেশ্য করে টিভিতে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব কর্তৃক শিষ্টাচার বহির্ভূত আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঈশ্বরদী প্রেসক্লাব।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ঈশ্বরদী প্রেসক্লাবে সকল সাংবাদিকের উপস্থিতিতে আয়োজিত সভায় হাবিবের ন্যক্কারজনক আচরণে উপস্থিত সকল সাংবাদিক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
সভায় সাংবাদিকরা আরও বলেন, ঈশ্বরদী প্রেসক্লাবের আজীবন সদস্য মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস এমপি ত্যাগী, নির্যাতিত ও একজন সৎ নেতা হিসেবে এলাকায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। শনিবার রাতে চ্যানেল আইয়ের সরাসরি ‘টু দ্য পয়েন্ট’ অনুষ্ঠানে আলোচনার এক পর্যায়ে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসকে উদ্দেশ্য করে কটুক্তিপূর্ণ বক্তব্য ও শিষ্টাচার বহির্ভূতভাবে ‘থুতু নিক্ষেপ’ ছিটিয়ে দর্শকদের সামনে ন্যাক্কারজনক আচরণ করেছেন। এই ঘটনায় আমরা সাংবাদিকরা ক্ষুব্ধ হয়ে সম্মিলিতভাবে তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
আরও পড়ুন: রাণীশংকৈলে প্রতিবন্ধী স্কুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার কুণ্ডু। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল বাতেন।
ইত্তেফাক/এএএম
