সংসদ সদস্য সীমার উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উদযাপন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২২:৩০

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর একটি  কমিউনিটি সেন্টারে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার উদ্যোগে আলোচনা সভা,দোয়া মাহফিল  ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে  প্রধানমন্ত্রীর দীর্ঘ রাজনৈতিক জীবন ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন সফলতার দিক তুলে ধরে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম শিকদার, খাদেম ফিরোজ, কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান, আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন মহি ফারুকী, পাপন পাল, মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিতা শিকদার, সাধারণ সম্পাদক আইরিন আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুমিল্লা মহানগরী শাখার সাংগঠনিক সম্পাদক ডা: আজম খান নোমান,  সিটি কাউন্সিলর  জাহাঙ্গীর হোসেন বাবুল, যুবলীগ নেতা কবির উদ্দিন মিন্টু, গোলাম হোসেন তপন, সুমন দাস, মাশিদুল ইসলাম বাবু, গোলাম মোস্তফা শরীফ প্রমুখ নেতৃবৃন্দ। 

এছাড়াও  অনুষ্ঠানে আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আদর্শ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী বিভিন্ন সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ  মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।  

ইত্তেফাক/এসআই