শরীয়তপুরে ৫৫ ককটেল উদ্ধার, আটক ২

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩১

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত বাথরুম হতে ৫৫টি ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার কৃত ককটেলগুলো ধ্বংস করা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকায় দুইজনকে আটক করে পুলিশ।  বিস্ফোরক দ্রব্য আইনে জাজিরা থানায় মামলার প্রক্রিয়া চলছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল এস এম মিজানুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম একদল পুলিশ নিয়ে জাজিরা উপজেলার বিলাশপুরে অভিযান চালায়।  এসময় পরিষদের একটি পরিত্যক্ত বাথরুম হতে বালতি ভর্তি ৫৫টি ককটেল বোমা উদ্ধার করা হয়। 

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ মেহের আলী মাদবর কান্দির খালেক মাদবরের ছেলে রাসেল মাদবর ও দেবুল খা নামের দুইজনকে আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার এসএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

ইত্তেফাক/জেডএইচ