জেনেভাস্থ সুইজারল্যান্ড আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উদযাপন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সুইজারল্যান্ড আওয়ামী লীগ নেতাকর্মীরা।
সোমবারের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত নেতাকর্মীরা।
সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খানের সঞ্চালনায় আলোচনা সভায় অনলাইনে বক্তব্য দেন- সভাপতি তাজুল ইসলাম, উপদেষ্টা মোহাম্মদ মহসিন, অশোক কুমার সরকার রবি, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, বিপুল তালুকদার, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, তথ্য ও গবেষণা সম্পাদক গৌরি চরন সসীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিজাম উদ্দীন, পরিকল্পনা সম্পাদক মাহবুব ভুইয়া সুমন, উপ-প্রচার সম্পাদক সমিরন বরুয়া জিশু, আওয়ামী লীগ নেতা রিফাত হাসান খান।
এছাড়াও বক্তব্য দেন- জেনেভা বাংলাদেশ ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র আওয়ামী নেতা আশরাফুল ইসলাম আজাদসহ আরও অনেকে।
অনলাইন শুভেচ্ছা জানান সহসভাপতি জসিম উদ্দীন ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ আলম এগার, সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া।
যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল তালুকদারের পরিচালনায় জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং সদ্য প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এরপর দেশীয় খাবারে নৈশভোজের মধ্য দিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সাধারণ সম্পাদক শ্যামল খান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
ইত্তেফাক/কেকে
