‘হুইটেকারকে মনোনয়ন দেওয়ার ক্ষমতা ট্রাম্পের আছে’

আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ০১:০৪

মার্কিন বিচার বিভাগ বলছে, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে ম্যাথিউ হুইটেকারকে মনোনয়ন দেওয়ার ক্ষমতা প্রেসিডেন্ট ট্রাম্পের আছে। ২০ পৃষ্ঠার একটি আইনি মতামত লিখে হোয়াইট হাউসে পাঠিয়েছে বিচার বিভাগ। এর মাধ্যমে ডেমোক্র্যাট এবং সমালোচকদের মতামতকে উপেক্ষা করা হলো। এদিকে রিপাবলিকান সিনেটর জেফ ফ্লেক এবং ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস জানিয়েছেন, তারা রবার্ট মুলারকে রক্ষায় শীর্ষ রিপাবলিকান সিনেটরদের মতামতকে প্রত্যাখান করবেন। তাদের এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষুব্ধ করতে পারে। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে কিনা সেই বিষয়ে তদন্ত করছেন এফবিআইয়ের সাবেক প্রধান রবার্ট মুলার। -রয়টার্স