পুঁথি গবেষক মুন্সি আবদুল করিম সাহিত্য বিশারদের ৬৭তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে সাহিত্য বিশারদ স্মৃতি সংসদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ সকালে সুচক্রদণ্ডী গ্রামে তার কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, বিকেল ৪টায় পটিয়া ক্লাব হলে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। বাংলা পুঁথি সাহিত্যের দিকপাল আবদুল করিম সাহিত্য বিশারদ ১৮৭১ সালের ১১ অক্টোবর পটিয়ার ঐতিহ্যবাহী সুচক্রদণ্ডী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৩ সালের ৩০ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। তার মৃত্যুবার্ষিকী উদ্যাপনে পটিয়ায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করবে।
