মো. সিরাজুল ইসলাম
প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম (৭৫) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন গতকাল মঙ্গলবার সকালে তিনি তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মরহুম সিরাজুল ইসলাম গত তিন যুগ ধরে উপজেলার খিদীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি খিদীরপুর ইউনিয়নের পশ্চিম ডোমনমারা গ্রামের মরহুম লাল মাহমুদ প্রধানের দ্বিতীয় ছেলে ও মনোহরদী উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হকের বড় ভাই। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বিকালে নিজ বাড়িতে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর রাষ্ট্রীয় মর্যাদা শেষে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
