দোহার-নবাবগঞ্জ (ঢাকা): শীতকালে আমাদের গ্রামবাংলায় বিভিন্ন অঞ্চলে গ্রাম্য মেলা বসে। মেলা দেখতে ছোট বড় মানুষেরা ভিড় জমায়। মেলায় এসে পুতুল নাচ দেখতে ও নাগর দোলায় দোল খেতে সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করতে দেখা যায় শিশুদেরকে। নাগর দোলায় মজা করে দুলছে শিশুরা এমনই একটি দৃশ্য চোখে পড়ে নবাবগঞ্জ উপজেলার বাগমারা বাজারের ঐতিহ্যবাহী শীতকালীন সাধুর মেলাতে। ছবিটি গতকাল শুক্রবার দুপুরে তোলা —শাহিনুর রহমান