শিবালয়ে ওয়াজ মাহফিল

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ০০:১২

শিবালয় উপজেলার দক্ষিণ তেওতা গ্রামে আব্দুল হাই চেয়ারম্যান স্মৃতি জামে মসজিদ কমিটি গতকাল শুক্রবার বিকালে ৫ম ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করে। মসজিদ পরিচালনা ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি সভাপতি আতিকুর রহমান আতিক জানান, ওয়াজ মাহফিলে প্রধান বক্তা  কলকাতার নও-মুসলিম  হযরত হাফেজ মাওলানা নুর আলম সিদ্দিকী, বিশেষ বক্তা দিল্লি জামে মসজিদের সাবেক ইমাম হযরত মাওলানা মোঃ দেলোয়ার হোসেন তাওহিদি ও স্থানীয় ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন।