অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি আবুল হাসানাত আবদুল্লাহ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১১:১৬

অসুস্থ হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহ। তার অবস্থা এতোটাই গুরুতর যে তাকে এখন হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে সংসদ ভবনের বাসভবনে অসুস্থ হয়ে পড়লে নয়টার দিকে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তে চিকিৎসা দেয়া হচ্ছে। তার সুস্থতা কামনায় দলের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

ইত্তেফাক/এএম