চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ১৯ হাজার ৬২২ পিস ইয়াবাসহ র্যাব দুইজনকে আটক করেছে।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা মোড়ে র্যাব-৭ একটি পিক আপ থামিয়ে তল্লাশি চালিয়ে ১৯ হাজার ৬২২ পিস ইয়াবাসহ পিকআপ ড্রাইভার মো. আলম(৩০) এবং তার সাথে থাকা মো. আলমগীরকে(৫৪) আটক করে। তাদেরকে ইয়াবাসহ মডেল থানায় হস্তান্তর করা হয়।
ড্রাইভার আলম ভোলা জেলার কালির টেক গ্রামের খোরশেদের ছেলে এবং আলমগীর লক্ষীপুর জেলার মজু চৌধুরী ঘাট এলাকার মৃত তোফায়েল আহমদের ছেলে।
আরও পড়ুন: শিবচরে এলজিইডি’র মাসব্যাপী মোবাইল মেনটেনেন্স কাজের উদ্বোধন
এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ হোসেন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আসামিদেরকে আগামীকাল (শুক্রবার) আদালতে চালান করা হবে।
ইত্তেফাক/এএএম
