সেই জানে

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২০:০৮

 (কবি মনজুরে মওলা শ্রদ্ধাভাজনেষু)

 

কফিন থেকে বের করিনে মুখ,

হঠাত্ তুমি ফেললে দেখে,

বলতে পারো, আর এসোনা

দোহার পাড়ায় ফিরে।

 

            তোমায় ছেড়ে ভালোই আছি

            যেমন, ছিলাম ভালো আগে।

 

কফিন থেকে বের করিনে মুখ,

কখন আমি ফেলবো দেখে

তোমার মলিন দুখি চোখ,

আষাঢ় ধারায় ভেজা।

                       

            হয়তো তখন পুড়বে ভুবন,

            সঙ্গে আমার দুখি চোখ।

            কী হবে আর সেসব ভেবে

            যার গিয়েছে সেইতো শুধু

            জানে,

 

রাত বিরাতে কফিন কেন কাঁদে