জয়পুরহাট ছাত্রদলের সাধারণ সম্পাদক আদনান গ্রেফতার

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ১১:৩৯

জয়পুরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তাদুল হক আদনানকে পুলিশ গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় শহরের স্টেশন রোডের জেলা বিএনপির কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বিষয়টি নিশ্চিত করে জানান, জয়পুরহাট জেলা ছাত্রদলর সাধারণ সম্পাদক মুক্তাদুল  হক আদনানকে শহরের স্টেশন রোড এলাকা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় গ্রেফতার করা হয়। জয়পুরহাট থানায় পূর্বের দায়ের করা নাশকতার মামলায় সংশ্লিষ্টতা পাওয়ায় তদন্ত কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক সাইদুর রহমান তাকে গ্রেফতার করে।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন বলেন, বিএনপির দলীয় কার্যালয়ে নেতা কর্মীদের সঙ্গে আলাপ করার সময় আদনানকে গ্রেফতার করা হয়।

এদিকে, এক বিবৃতিতে মুক্তাদুল হক আদনানকে অন্যায় ভাবে গ্রেফতার করায় জেলা বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি মমতাজ উদ্দিন মণ্ডল।

ইত্তেফাক/এমআরএম