আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা শনিবার

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ১৫:৪৪

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আগামীকাল শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে। 

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আরো পড়ুন : করোনা ভাইরাস : আরো ৩৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯৬

সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আমন্ত্রিত সদস্যদের যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।


ইত্তেফাক/ইউবি