বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের মাতা কাজী নুরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
মন্ত্রী শুক্রবার (২ অক্টোবর) এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আরো পড়ুনঃ সাভারে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারী ত্রাণ ও শিশু খাদ্য জব্দ
উল্লেখ্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের মাতা কাজী নুরজাহান বেগম (৮১) শুক্রবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ইত্তেফাক/এমএএম
