হিসাববিজ্ঞান
মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথমপত্রের হিসাববিজ্ঞান পরিচিতি অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি।
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন:
১. হিসাববিজ্ঞানের তিনটি ‘A’ দ্বারা কী বোঝায়?
(ক) American Accounting Association
(খ) Asian Accounting Association
(গ) American Accountants Association
(ঘ) AmericanAccountingAcademy
২. হিসাববিজ্ঞানের জনক কে?
(ক) জে আর বাটলিবয় (খ) আর এন কার্টার
(গ) লুকা প্যাসিওলি (ঘ) হারমেনসন
৩. FASB-এর পূর্ণরূপ কী?
(ক) Financial Accounting Standard Board
(খ) Financial Accounting Standards Board
(গ) Financing Accounting Standards Boards
(ঘ) Financial Account Standard Boards
৪. AAA-এর পূর্ণরূপ কী?
(ক) American Accounting Association
(খ) Asian Accounting Association
(গ) Accounting Association of America
(ঘ) Accounting Association of Africa
৫. আধুনিক হিসাববিজ্ঞানের উত্পত্তি স্থান কোথায়?
(ক) আমেরিকা (খ) ভারত
(গ) ইতালি (ঘ) ইংল্যান্ড
৬. হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়?
(ক) হিসাব ব্যবস্থা (খ) তথ্য ব্যবস্থা
(গ) নিরীক্ষা ব্যবস্থা (ঘ) বিবরণী ব্যবস্থা
৭. হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে?
(ক) শেয়ার মালিক (খ) শ্রমিক সংঘ
(গ) ব্যবস্থাপনা (ঘ) ভোক্তা সংঘ
৮. লুকা প্যাসিওলি পেশায় কী ছিলেন?
(ক) ধর্মযাজক (খ) চিকিত্সক
(গ) বৈজ্ঞানিক (ঘ) জ্যোতির্বিদ
৯. কোন বিষয়টিকে ব্যবসায়ের ভাষা বলা হয়?
(ক) ব্যবস্থাপনা (খ) ব্যবসায় উদ্যোগ
(গ) হিসাববিজ্ঞান (ঘ) অর্থনীতি
১০. হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা?
(ক) আয়কর কর্তৃপক্ষ (খ) পাওনাদার
(গ) ব্যবস্থাপক (ঘ) ঋণদাতা
১১. হিসাববিজ্ঞান একটি-
(ক) সাধারণ জ্ঞান (খ) নীতিবিজ্ঞান
(গ) ফলিত বিজ্ঞান (ঘ) সামাজিক বিজ্ঞান
১২. হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা?
(ক) শেয়ারহোল্ডারগণ (খ) কর কর্তৃপক্ষ
(গ) শ্রমিক সংঘ (ঘ) পাওনাদার
১৩. হিসাব তথ্যের বহিঃব্যবহারকারী কে?
(ক) ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (খ) বিনিয়োগকারী
(গ) শ্রমিক সংঘ (ঘ) হিসাব কর্মকর্তা
উত্তর:১.ক, ২.গ, ৩.খ, ৪.ক, ৫.গ, ৬.খ, ৭.গ, ৮.ক, ৯.গ, ১০.গ, ১১ ঘ, ১২.ক, ১৩.গ।
